গফরগাঁওয়ের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস আর নেই

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃতি সন্তান,
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও হাসপাতাল (পিজি হাসপাতালের) চক্ষু বিভাগের অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস (৭৬) আর নেই।

তিনি আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টা ২৫ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

বাদ আসর ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুম ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলার সদরে হেনা মসজিদ সংলগ্ন জন্মেজয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে ময়মনসিংহ -১০ গফরগাঁও -পাগলা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক সমাজ, সাংবাদিক গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!