গফরগাঁওয়ে নবগঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচিতি সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবগঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার হাটুরিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসায় হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার নবগঠিত কমিটির এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীর পরিচালনায় এ সভায় ‌সভাপতিত্ব করেন সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

সময় গফরগাঁও উপজেলা শাখার নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচন, সংগঠনের নিয়মিত সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সংগঠনের সকল সদস্যকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সহ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!