গফরগাঁওয়ে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল তিনটায় গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, গফরগাঁও ও পাগলা থানার ওসি সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!