ভালুকায় মিষ্টি কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি মিষ্টি তৈরির কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার মালিক সুশান্ত পালকে (৩৮) ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি ও উপজেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আলম রমিজ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!