গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৭টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া একই গ্রামের শামসুল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭ টার দিকে সুমন মিয়া দীঘা গ্রামে বাড়ির পাশে মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে।

#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!