ফুলবাড়ীতে বিএনপি‘র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন :

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর):-
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় নিমতলামোড়ে দলিয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে দলিয় নেতাকমীদের অংশগ্রহনে আনন্দ র‍্যালী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে পথসভায় রুপ ন্যায় । সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল সলাম,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল প্রমূখ।

এসময়, পৌর বিএনপি‘র সাংগাঠনিক সম্পাদক মোস্তাহারুল ইসলাম,সহ-সভাপতি আলাউদ্দিন সরকার,সহ-সভাপতি মুর্তুজা হক শাহ অষ্টিন, সেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম জুয়েল,সদস্য সচিব যুবদল জিয়াবুর রহমান, আহ্বায়ক-উপজেলা ছাত্রদল আল আমিন হক পাপ্পু, সদস্য সচিব উপজেলা ছাত্রদল সাজ্জাদ হোসেন সাজুসহ উপজেলা বিএনপি’র নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!