গফরগাঁওয়ে এসএসসিতে জিপিএ-৫ ও গোল্ডেন প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ ও গোল্ডেন প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয় এস. এম. মাইন উদ্দিন কমিউনিটি সেন্টারের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল মুঈন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর মজলিসের শুরা ও গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ রিমন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি সৈকত আলী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, গফরগাঁও পৌরসভার জামায়াতের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ একরাম উল্লাহ সহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল মুঈন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে পরীক্ষায় ভালো ফলাফলই শিক্ষাজীবনের চূড়ান্ত লক্ষ্য নয়; জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রধান মেহমান মাওলানা ইসমাঈল হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, মেধার আলোয় আলোকিত গফরগাঁও স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। আজকের এই মেধাবীরাই ইনশাআল্লাহ আগামী দিনে জ্ঞান, যোগ্যতা ও সততার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীরা বলেন, জিপিএ-৫ সংবর্ধনা তাদের জন্য আনন্দ ও উৎসাহের একটি বিশেষ মুহূর্ত। তাদের অর্জনকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য এ আয়োজন অনুপ্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, কুরআন শরীফ ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!