রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের বাসিন্দা মোঃ খলিল খান (৪০) ব্রেন স্ট্রোক করে বুধবার দিবাগত রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর আনসার নগর দারুল কোরআন মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অংশ নেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য এ্যাড. আল ফাতাহ খান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহিবুর রহমান নাসিম, হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়াতুল হাসান সম্রাট, জামায়াত নেতা মোফাজ্জল আনসারী, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল ফারুক মাষ্টার, দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, যুবদল নেতা ইয়াহিয়া খান ও নিহতের বড় ভাই মোঃ জলিল খান প্রমূখ। জানাজায় ইমামতি করেন নিহতের ভাই ইসমাঈল খান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু শোক প্রকাশ করেছেন।