গফরগাঁওয়ে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আলোচনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাওলানা শামছুদ্দুহা (রহঃ) ইসলামিক পাঠাগার ও পান্জেগানা মসজিদের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামের ওই পাঠাগার প্রাঙ্গণে এ মাহফিল আলোচনা অনুষ্ঠিত হয়।

সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা অংশ নেন, মাওলানা শামছুদ্দুহা (রহঃ) কনিষ্ঠ ছেলে, ময়মনসিংহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক এবং জামায়াতে ইসলামীর (রুকন) ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার ইউনিট নায়েবে আমীর আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন ।

মাওলানা আতাউর রহমান ফারুকের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন, মাওলানা শামছুদ্দুহা (রহঃ) ইসলামিক পাঠাগার ও পান্জেগানা মসজিদের তত্ত্বাবধায়ক মোঃ বদরুল আলম।

উক্ত মাহফিলে আরও আলোচনা অংশ নেন,
মাওলানা মুশাহিদুল ইসলাম মাহফুজ, মাওলানা মারগুবুর রহমান মাসরুর ও এস. এম. নাফিস আবদুল্লাহ প্রমুখ।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!