ভালুকায় বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ১ সেপ্টেম্বরঃ

ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ ঘটিকায় ভালুকা নতুন বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আলহাজ্ব মোর্শেদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খালেদুজ্জামান হুমায়ুন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির নেতা আলহাজ্ব হাতেম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক আবুল বাশার, যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, পৌর শ্রমিক দলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোকছেদুল ইসলাম ইকবাল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তিয়াস মাহমুদ শুভসহ অন্যান্য নেতারা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!