রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।
শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানান।
ইমামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আসা যাওয়ার পথে ও শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিতো কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ আগষ্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানে কলাবাগানে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ ছমির উদ্দিন। বিষয়টি এলাকায় জানাজানি হলে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
পাগলা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
####