গফরগাঁওয়ে যানজট নিরসনকল্পে বাজার ও উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পৌর প্রশাসক

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে যানজট নিরসন কল্পে শুক্রবার (২১ আগষ্ট) বাজার এলাকায় পরিদর্শন করেন পৌর প্রশাসক ও ইউএনও মোহাম্মদ ইউসুফ।

এসময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গফরগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৌরসভার স্টেশন রোড এলাকা, জামতলা মোড় সহ বিভিন্ন জায়গার যানজট নিরসন কল্পে বাজার এলাকায় পরিদর্শন করে।

এছাড়াও তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের শহীদ আব্দুল বেপারি গেট হতে মিনি স্টেডিয়াম পর্যন্ত (মধ্যবাজার রোড) রাস্তাটি ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’-এর আওতায় আধুনিক আরসিসি (RCC) দ্বারা নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গফরগাঁও পৌরসভা কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তাদের নিয়ে পৌর বাজার এলাকায় যানজট নিরসন কল্পে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও ইউএনও মোহাম্মদ ইউসুফ।

এসময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শেখ মোহাম্মদ ইসহাক, ফজলুল হক, আব্দুস সালাম বেপারী, শাহ আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হাসান স্বপন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর সহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!