গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের অভিভাবক সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার দুপুরে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান।

বক্তব্য রাখেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হাসিনা মমতাজ, সিনিয়র শিক্ষক জনাব মো: নুরুজ্জামান, সিনিয়র শিক্ষক জনাব মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক জনাব মো: মামুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জনাব কবীর আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগন অংশ গ্রহণ করেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!