ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবুল হাশেমের ৯ ম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা শনিবার।

এ উপলক্ষে আবুল হাশেম স্মৃতি সংসদের উদ্যোগে  শনিবার (২২ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

স্মৃতি সংসদের সভাপতি ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিদ আল হাসান মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আবুল হাশেমের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অবদান ও স্থানীয় রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। এতে বিএনপির নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও মরহুমের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিবেন।

মরহুম আবুল হাশেম ভালুকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও প্রবীণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরে দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!