ভালুকায় ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আব্বাস আলী (৪০), আনোয়ার হোসেন (২৬) এবং মাজহারুল ইসলাম মাজু (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) জেলা ডিবি পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরো জানান, ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া স্কয়ার মাষ্টারবাড়ী এলাকার চায়ের দোকানের পূর্ব পাশে ঢাকা থেকে ময়মনসিংহ গামী মহাসড়কের পাশ হতে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর জেলার শ্রীপুর থানার নয়াপাড়া এলাকার মৃত ছফির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী  আব্বাস আলী এবং আব্দুল হামিদের পুত্র আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

অপরদিকে একই থানাধীন বিকাল ৫ টায় জামিরদিয়া দক্ষিণ পাড়া এলাকার নিজ বসতঘর থেকে মৃত শামছুদ্দিন আহম্মেদের পুত্র মাদক ব্যবসায়ী  মাজহারুল ইসলাম মাজু কে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উদ্ধারকৃত ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট বিষয়ে গ্রেপ্তারকৃত ৩ জন আসামীদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *