প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৮, ২০২৩ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় জয়িতাদেবনাথ নামে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮জুলাই) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবারীর ঢালীবাড়ি মোড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ির আওলাতলী এলাকার সুজীত দেবনাথের মেয়ে জয়িতা বাবার সাথে অটোরিকশা যোগে বাহির থেকে বাড়ি ফিরছিলো। পথে অজ্ঞাত একটি ট্রাকঅটোরিকশাকে ধাক্কা দিলে জয়িতা ছিটকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিকরলে চিকিৎসারত অবস্থায় জয়িতা মারা যায়।
পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় এবংপরিবারের কাছে হস্তান্তর করে।

