স্ত্রীকে হত্যার ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ২১ বছর পর মো. ফজুল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত ফজুল ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে কালবিজাইল এলাকার মৃত ঈমান আলীর পুত্র।
গ্রেপ্তারকৃত ফজুল হক দীর্ঘ ২১ বছর পলাতক রয়েছেন। সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।
র‍্যাব-১৪ এর সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৭ জুলাই) জানান, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফজুল ও ফুলপুরের নিহত জাহিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর ২০০২ সালে তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে জাহিদা খাতুন তার বাবার বাড়ি গিয়ে রাইস মিলে শ্রমিকের কাজ নেয়। পরে দুই মাস পর ঘটনার দিন ২০০২ সালের ১২ অক্টোবর জাহিদা রাইস মিল থেকে ফেরার পথে তাদের দেখা হয়। সেখান থেকে জাহিদাকে কিছুটা দূরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে তার স্বামী। পরদিন জাহিদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নিহত জাহিদার মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ফজুল পলাতক ছিলেন। পরে ওই মামলায় ২০১০ সালের ৭ মার্চ আদালত ফজুলকে যাবজ্জীবন সাজা দেন আদালত।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *