রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আজ রোববার (১৬ জুলাই) সকালে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতায় উপজেলার ২ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
“দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এই বিতর্কের বিষয়ে অংশ গ্রহণ করেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল বিতার্কিক দল এবং খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের উপস্থাপনায়
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক শিব্বীর আহমেদ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ, সদস্য আজিম উদ্দিন মাষ্টার, গোলাম মোহাম্মদ ফারুকী, লিজা মনি, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, শাখচূড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ইউনুস আলী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে বিজয়ীদের মাঝে বই প্রদান করা হয়।