জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন ।গতকাল সোমবার(২৪ আগষ্ট )দুপুরে উপজেলা পরিষদ হলরুমে হোসেনপুর উপজেলা সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সদ্য যোগদানকৃত ইউএনও আরো বলেন, জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডেকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হোসেনপুর প্রেসক্লাবে সাধারন সম্পাদক ও দৈনিক গণকন্ঠে হোসেনপুর প্রতিনিধি মশিউর রহমান চন্দন, দৈনিক যায়যায় দিনের হোসেনপুর প্রতিনিধি আবু বকর ছিদ্দিক বাক্কার, দৈনিক স্বদেশের স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খাইরুল, হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিন প্রতিদিনের হোসেনপুর প্রতিনিধি মোঃ মানছুরুল হক রবিন, দৈনিক মানব জমিনের হোসেনপুর প্রতিনিধি মিজবাহ উদ্দিন মানিক, দৈনিক সকাল বেলার হোসেনপুর প্রতিনিধি শাহিন আহেম্মদ, দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা মোঃ শামছুল হক, দৈনিক জনবাণীর প্রতিনিধি সন্জিত চন্দ্রশীল, দৈনিক সামাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম রিফাত, দৈনিক হাওড় বার্তার হোসেনপুর প্রতিনিধি আকরাম হোসেন, দৈনিক আজকের জনবাণীর হোসেনপুর প্রতিনিধি নাজমুল ফয়েজ টুটুল, দৈনিক বাংলার নবকন্ঠের হোসেনপুর প্রতিনিধি আ ফ ম জহিরুল ইসলাম, সাংবাদিক জাকারিয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় নবাগত নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনও রেকসোনা খাতুন সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।