ভালুকায় ফুটবল খেলা শেষে হাত পা পরিষ্কার করতে গিয়ে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ফুটবল খেলা শেষে হাত পা পরিষ্কার করতে গিয়ে পরিত্যাক্ত পুকুরে ডুবে আরাফাত হোসেন (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ফায়ারসার্ভিসের লোকজন জাল ফেলে পুকুর থেকে নিহতের লাশটি উদ্ধার করে। নিহত আরাফাত হোসেন উপজেলার পাড়াগাঁও পাচপাই গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,  সোমবার বিকেলে উপজেলার পাড়াগাঁও শিরিরচালা রহমানীয়া দাখিল মাদরাসার অস্টম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন বন্ধুদের নিয়ে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সকলেই বাড়ি চলে গেলে আরাফাত হোসেন একা নাসির গøাস ফ্যাক্টরীর পরিত্যাক্ত পুকুরে হাত পা পরিষ্কার করতে যায়। রাতে আরাফাত বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও আরাফতের সন্ধান পায়নি। পরে বিষয়টি ফায়ারসার্ভিসকে জানালে মঙ্গলবার সকালে পুকুরে জাল ফেলে দীর্ঘ চেষ্টার পর আরাফাতের লাশ উদ্ধার করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে তারা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *