রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ এর দিকনির্দেশনায় পুলিশ টিম গত রোববার দিবাগত রাতে শিলাসী এলাকা অভিযান পরিচালনা করে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করে। সে শিলাসী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বিজ্ঞ আদালতে সাজা প্রদানের পর থেকে সে পলাতক অবস্থায় ছিলেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আজ সোমবার (১০ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।