রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পড়শীপাড়া বাজার এলাকায় অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মীর হাফিজ উদ্দিনের বিডিআর ষ্টোর নামের একটি দোকান থেকে চুরি সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই চুরি সংগঠিত হয়।
জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া বাজার এলাকায় বিডিআর ষ্টোর নামের দোকানের মালিক প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১২টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যায়। পরে বুধবার সকাল সাড়ে ৮টায় দোকানে এসে মীর হাফিজ উদ্দিন দেখেন দোকানের তালা কাটা। এসময় ভিতরে গিয়ে দেখেন শাড়ী কাপড়, কসমেটিকস ও মূল্যবান সিগারেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মীর হাফিজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১২ টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে বুধবার সকালে এসে দেখি দোকানের তালা কেটে শাড়ী কাপড়, কসমেটিকস ও মূল্যবান সিগারেটসহ মালামাল নিয়ে গেছে চোর। এঘটনায় থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে।
এবিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।