গফরগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ ওয়ারেন্ট অভিযান পরিচালনা করে জিআর, সিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ এর দিকনির্দেশনায় একদল পুলিশফোর্স গত সোমবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার উথুরী গ্রামের মোঃ ইমনের ছেলে পারভেজ খান (১৭), শিলাসী গ্রামের নবী হোসেনের ছেলে সোহেল মিয়া (৩১) ও পুলিশ আইনের মামলার আসামী খারুয়া মুকন্দ গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে কামরুল ইসলাম (২৫)।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত ৩ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *