রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
” বিট পুলিশিং বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ এর দিকনির্দেশনায় থানায় এলাকাধীন পাড়ায়-মহল্লায় বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে
উঠান বৈঠক করে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাগলা থানা পুলিশ।
সেই ধারাবাহিকতায় গত সোমবার (৫ জুন) দুপুরে গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে ৭নং ওয়ার্ডে নলচিড়া পালের বাজারে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী হিরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- পাগলা থানার এসআই ও বিট অফিসার মদন সিং।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী আসমা আক্তার, ব্যবসায়ী মোঃ আমান, যুবলীগ নেতা মোঃ মোজাম্মেল প্রমূখ।
সভায় মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।