নান্দাইলে ইজিবাইক ছিনতাকারী ২ সদস্য গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া এলাকার হানিফের পুত্র হৃদয় ওরফে সানি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পানান এলাকার
মৃত জসিম উদ্দিনের পুত্র হাবিব (২৬)। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি,১টি চাকু এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।

শনিবার (৩ জুন) রাত ৯ টায় নান্দলের কানারামপুর হতে তাদেরকে ইফতার করা হয়।

জানাগেছে, শনিবার রাতে নান্দাইল উপজেলার কানারামপুর সরকারি পলিটেকনিক কলেজের সামনে পাকা রাস্তার উপর কয়েকজন ছিনতাইকারী ইজিবাইক ছিনতায়ের জন্য চালক রুবেলকে চাপাতি ও চাকু দেখিয়ে মারধোর করতে থাকে । চালক রুবেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দু’জন ইজিবাইক ছিনতাইকারী ধরতে সক্ষম। স্থানীয়রা নান্দাইল থানার রাত্রিকালীন টহল পুলিশের হাতে তুলে দেন। আসামীদের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামীরা আন্ত:জেলা ছিনতাই চক্রের সদস্য বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *