গফরগাঁওয়ে সরকারের উন্নয়ন প্রচারণায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “উন্নয়নের সরকার বারবার দরকার” শ্লোগানকে সামনে রেখে সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচারণা চালিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। রোববার (৬ জুন) সকালে উপজেলার পাগলা থানাধীন ৯নং পাঁচবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামে এ প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, যুগ্ম আহবায়ক দিদার আলম মাষ্টার, ফেরদৌস আহমেদ খান, রুবায়েত ইবনে হাকিম বাপ্পী, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম সহ ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পক্ষে নৌকায় ভোট চেয়ে ঘরে ঘরে প্রচারণা চালানো হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *