২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, নিজস্ব প্রতিবেদক।।

কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সন্তোষপুর এলাকার বিল্লাল হোসেনের পুত্র ইকবাল হোসেন (৩২), ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগোয়ারী এলাকার জলিল মিয়ার পুত্র মেহেদী হাসান (৩২), গফরগাঁওয়ে ফরিদপুর গ্রামের আবুল কালামের পুত্র ওয়াসিম শেখ (২২)।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ৩টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে চারটি বান্ডিল খালি কস্টেপ দ্বারা মোড়ানো ২০ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চূড়া চালানোর মাধ্যমে অবৈধভাবে মাদকদ্রব্য গাজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে।
র‌্যাব-১৪ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *