গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ দালালকে আটক করা হয়েছে।
গত বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন খন্দকার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই ৭ জনকে আটক করে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন খন্দকার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(১) ধারায় তাদের ১৬ হাজার টাকা জরিমানা করেন।
আটককৃত দালালরা হলেন- কনিকা (২৫), সুমি (২৫), নৈওশাদ (৩২), মামুন (৩৫), শুর্ব্রত কুমার (৩২), নজরুল ইসলাম (৩৫) ও বেলাল (৩৫)। পরে তাদেরকে গফরগাঁও থানা পুলিশে নিকট হস্তান্তর করা হয়। পরে বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন খন্দকার গফরগাঁও থানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে মামুনকে ১০ হাজার টাকা ও বেলালকে ৫ হাজার টাকা এবং বাকী ৫ জনকে ২শত টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন কাজ করবে না এই মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন খন্দকার জানান, মফস্বল এলাকা থেকে আসা রোগীদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। বিনিময়ে তারা ওই সব ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পেয়ে থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে হবে।