প্রকাশিত হয়েছেঃ মে ২৫, ২০২৩ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ

Spread the love

মো: জাকির হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।


ময়মনসিংহের ভালুকায় জুয়ার আসর থেকে উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান ও ভালুকা আধুনিক চক্ষু হাসপাতালের মালিক হেলিম খানসহ (৫২) ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) । বুধবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কোর্টভবন এলাকায় অবস্থিত কামরুল ইসলাম ঢালীর বাসা থেকে জুয়ার সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কোর্টভবন এলাকায় অবস্থিত কামরুল ইসলাম ঢালীর বাসা থেকে জুয়ার সরঞ্জামসহ ধলিয়া গ্রামের মৃত লোকমান হেকিমের ছেলে কামরুজ্জামান (৫০), পূরুড়া পূর্বপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে হেলিম খান (৫২), পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড পাইলট স্কুল মোড়ের মৃত মুনসুর আলী সেখের ছেলে আসাদুজ্জামন (৫৮), উপজেলার জামিরাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিননের ছেলে জসিম উদ্দিন খসরু (৫০), ভান্ডাব গ্রামের নুরুল ইসলামের ছেলে ছলিম মিয়া (৪২) ও পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডের মৃত ইমানর আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০)। গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com