গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ২য় পর্বের তিনদিনের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ২য় পর্বের তিন দিনের মৌলিক প্রশিক্ষণ কোর্স গতকাল সোমবার সম্পন্ন হয়।
গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ১ম ও ২য় পর্বের ৩ দিন করে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ২য় পর্বের তিনদিনের এই মৌলিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন সেশনে পরিচালনা করেন স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমেদ , উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর পাবলিকেশন অফিসার মোঃ আব্দুল জলিল।
উক্ত প্রশিক্ষণ কোর্সের ২য় পর্বের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!