ভালুকায় ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের নামে দ্রæতবিচার আইনে মামলা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক ইউপি চেয়ারম্যানসহ ১৯ ব্যক্তির নামে দ্রæতবিচার আইনে মামলা হয়েছে। আমেনা খাতুন নামে এক গৃহবধূ ময়মনসিংহ সিআর আদালতে ওই মামলাটি করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছেন।
ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়নের মরচি গ্রামের একাব্বর আলীর সাথে মরচী মৌজার ৩৫৮ নম্বর দাগে একই এলাকার আব্দুল মান্নানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে আদালতে মামলা চলমান আছে। এরই জের হিসেবে গত ৮ এপ্রিল দুপুরে কতিপয় লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে একাব্বর আলীর ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও একাব্বরকে মারধর ও তার স্ত্রী আমেনা খাতুনকে শ্লিলতাহানি করা হয়। এ সময় তিন লক্ষাধিক টাকার মালামালও লুটপাট করা হয়।
মামলার বাদি আমেনা খাতুন জানান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসমাম ও ইউপি সদস্য গোলাম মো: কিবরিয়ার নেতৃত্বে দিনদুপুরে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় তাকে শ্লিলতাহনি ও তার স্বামী একাব্বর আলীকে বেদম মারপিট করে এবং তাদের দোকানে লুটপাট চালিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাদন করা হয়। বর্তমানে মামলাটি পুলিশ ব্যারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ তদন্ত করছেন।
প্রতিপক্ষ আব্দুল মান্নানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় তার বক্তব্য দেয়া দেয়া সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, তাকে সামজিকভাবে ক্ষতি করার জন্য একটা পক্ষের ইন্দনে তারা বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনায় আমেনা খাতুন বাদি হয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে প্রধান আসামী করে ১৯ জনের নামে দ্রæত বিচার আইনে মামলা (সিআর-১৩/২৩) করেন। মামলার অপরাপর আসামীরা হলেন, ইউপি সদস্য গোলাম মো: কিবরিয়া, মো: আব্দুল মান্নান, ছাইদুল ইসলাম, মো: আব্দুল হামিদ, মো: রুস্তম আলী, মো: ফাহাদ মিয়া, শেখ ফরিদ, আব্দুল হাকিম, মো: চাঁন মিয়া, মো: রুস্তম আলী, মো: আলামিন, মো: সিফাত মিয়া, মো: খোরশেদ আলম,  হাবুল, আবুল কালাম, সোলাইমান, ঈশ^র ও মো: আবুল হাশিম।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *