ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ওই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা বর্তা এলাকায মেয়াদ উত্তীর্ণ আটা বিক্রির দায়ে মুদি দোকানী আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা, পৌরসভার মিস্টির দোকানে ওজনে কম দেওয়ার অপরাধে আদি ধামরাই মিস্টান্ন ভান্ডরকে দশ হাজার ও ধামরাই মিস্টির দোকানে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সোমাইয়া আক্তার বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি দোকানে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *