গফরগাঁওয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেপ্তার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করে জিআর মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গফরগাঁও ইউনিয়নের বীর বখুরা এলাকা থেকে জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ও টি জি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার হোসেন (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই এলাকায় আব্দুল আজিজ মিয়ার ছেলে।
অপর এক অভিযানে নিগুয়ারী ইউনিয়নের নিগুয়ারী এলাকা থেকে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোফাজ্জেল হোসেন কে গ্রেপ্তার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আসামীদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *