ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম – মহাসচিব, ইসলামী গণতান্ত্রিক পার্টি।

শেয়ার করুন :

 

গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এর উদ্যোগে গত রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আনসার নগরস্থ নিজ বাড়িতে মাদ্রাসার এতিম ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীদের উপস্থিতিতে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার পূর্ব আলোচনায় অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, দূর্নীতিবাজ ও সন্ত্রাসীরা দেশ, জাতি ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের ইমানী দায়িত্ব। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। তাই মাহে রমজানে দেশ, সমাজ ও রাজনীতিতে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ তৈরী করাই হোক আজ আমাদের অঙ্গীকার।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *