গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
টঙ্গীতে মাদক কারবারে জড়িত নন দাবি করে মসজিদের ইমামকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্ানীয় ছাত্রলীগ নেতা আসাদ সিকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি সারা জীবন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে রাজনীতি করেছি। মায়ের ওয়ারিশি জমি বিক্রির টাকায় টঙ্গীর মরকুন সায়া কাঠা জমি কিনে কঠোর পরিশ্রম করে মাথা গঁাজার ঠাই তৈরি করেছি। জমি ও মসলা ব্যবসার লভ্যাংশ দিয়ে তিন কাঠা জমি ক্রয় ও দুটি প্লট বায়না করেছি মাত্র। এসব করতে গিয়ে ব্যাংকে বর্তমানে আমার অর্ধকোটি টাকার ঋণ রয়েছে। অথচ একটি কুচক্রি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি মাদক বিক্রির টাকায় কোটিপতি।’ তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলক অনুরোধ জানান। সোমবার দুপুরে টঙ্গীর মরকুন স্ানীয় গুদারাঘাট মসজিদের ইমাম মোহাম্মদ সাইফুল ইসলামকে সাথে নিয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার পক্ষে আরো উপস্থিত ছিলেন, স্ানীয় ব্যবসায়ী দুলাল আহমদ, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, লাভলুসহ তার শুভাকাখী মুরব্বিরা।
#