রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ইসলামিক ফাউণ্ডেশনে ফিল্ড সুপার ভাইজার ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম, শামসুল আলম খোকন, মোস্তফা কামাল মনিরসহ আরো অনেকেই প্রমূখ।