রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশেষ অতিথি পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ. কে. এম সাজ্জাদ হোসেন শাহীনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সারোয়ার মুর্শেদ মাসুদ ও সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, এডভোকেট শাহাব উদ্দিন কলেজের অধ্যক্ষ এ. কে.এম মাহমুদ হোসেন সেলিম, পাঁচবাগ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আল আবেদীন আকরাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আল মমিন শিকদার ও ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন, সমাজসেবক শাহ আলম, সাংবাদিক রফিকুল ইসলাম খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হক ফেরদৌসের সার্বিক ব্যবস্থাপনা এবং শারীরিক শিক্ষক উসমান গণি’র পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে ৫৭ টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।