গফরগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর গ্রাম থেকে বাবর আলী মন্ডল (৮৪) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে দিকে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ছাদের বাঁশের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সে ওই এলাকার মৃত বাহাছ উদ্দিনের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা বৃদ্ধ বাবর আলী মন্ডল আত্মহত্যা করেছেন। তবে এর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত কোন তথ্য জানাতে পারেনি।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন,এঘটনায় পরিবারের লোকজন অপমৃত্যুর মামলা করে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *