ভালুকায় উম্মুক্ত জলাশয় রক্ষার দবিতে মানববন্ধন

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।

ময়মনসিংহের ভালুকায় উম্মক্ত জলাশয় রক্ষার দবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের বোর্ডবাজার ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় মংলাদাইরসহ আশপাশের ১০ টি বিলে কয়েক’শ ব্যক্তির প্রায় ৬০০ একর কৃষি জমি ও প্রায় ৬৫ একর খাস জমি রয়েছে এবং উম্মুক্ত ওই জলাশয় থেকে মাছ আহরণ করে এলাকার প্রায় শতাধিক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এমএম এগ্রো এন্ড ফিসারীর নামে কতিপয় প্রভাবশালী স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষের জন্য পোনা উম্মুক্ত করায়, স্থানীয় জমির মালিক ও মৎস্য আহরণকারীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন কাটাতে হবে। এরই প্রতিবাদে তাদের এই মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ইউপি সদস্য মুনিরুজ্জামান জামাল, মোছা. মাজেদা খাতুন, শাহনাজ বেগম ও নবী হোসেন প্রমূখ।

এ ব্যাপারে কোম্পানীর পক্ষে মাহফুজ আকন্দ জানান, তারা জমির মালিকদের সাথে চুক্তিনামা করেই মাছের পোনা ছেড়েছেন। কতিপয় লোক সুবিধা না পাওয়ার কারনে ষড়যন্ত্র করে চলেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *