ত্রিশালে দাঁড়ানো ট্রাক ও ভ্যানকে ট্রাকের ধাক্কা, নিহত-২

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়ানো ট্রাক ও ভ্যানকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।
ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাচঁটার দিকে উপজেলার বৈলর বড়পুকুর পাড় নামকস্থানে ঢাকাগামী দাঁড়ানো টা্রকের চাকা মেরামতের সময় অপর একটি ট্রাক পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে তার সামনে অপর একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ছিটকে পড়ে যায়। এ সময় ভ্যান গাড়ির চালক উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের জিন্নাহ আলীর ছেলে মিলন মিয়া (২৪) ঘটনাস্থলেই নিহত হয়। পরে ঐ ট্রাকটি ধারানো ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঘাতক ট্রাকের হেলপার (অজ্ঞাত ((২৮) নিহত হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ভ্যানগাড়ির দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *