জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান,অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থান উপজেলা পরিষদ সভাকক্ষ দুপুর ১ঃ ঘটিকায় বৃহস্পতিবার (২/ফেব্রুয়ারী/২০২৩ ইং) উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর নাহিদ আহসান জেলা প্রশাসক মৌলভীবাজার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী,রিংকু রঞ্জন দাশ ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী, রতন কুমার অধিকারী সহকারী কমিশনার (ভূমি),রঞ্জিতা শর্মা মহিলা ভাইস চেয়ারম্যান,মোশাররফ হোসেন অফিসার ইনচার্জ জুড়ী থানা,আব্দুল আলিম সেলু চেয়ারম্যান ফুলতলা ইউপি, মারুফ ইউপি সদস্য প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।