রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কলেজ মিলনায়তনে নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নবাগত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টীকার ও পুষ্পবৃষ্টিতে বরণ করে নেয়া হয়।
গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শিপ্রা রাণী চন্দ’র পরিচালনায় নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন-সহকারী অধ্যাপক কমলেন্দু দাস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ খান, মোঃ আব্দুস সালাম, আহসান হাবিব, আশরাফুল আলম সুরুজ, সাব্বির কামাল, শাহিদুল ইসলাম, মাসুদ মিয়া রাসেল, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, মুহিবুর রহমান, সাইফুল ইসলাম হেলাল, নবীন ছাত্রী লাইজু আক্তার ও সোমাইয়া রহমান প্রমূখ।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক তথ্যপ্রযুক্তির অপব্যবহাররোধ এবং প্রকৃতি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজে এ বছর একাদশ শ্রেণিতে এ পর্যন্ত প্রায় ৪০০ জন ছাত্রী ভর্তি হয়েছে ।