ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি মোয়াজ্জেম ও কালাম সম্পাদক নির্বাচিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহে জেলা প্রতিনিধি ।।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট নুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৯ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয় লাভ করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *