রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ আয়োজনে এবং ইউজিডিপি ও জাইকা সহযোগিতায় সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় হোটেল- রেস্তোরাঁয় মালিক-কর্মচারীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল উপস্থিত থেকে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
হোটেল ও খাবার দোকানের কর্মজীবিদের পরিস্কার পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন খাবার পরিবেশনের গুরুত্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিংহ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ জেলা নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তাগন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা (ইউজিডিপি) মোঃ মনির উদ্দিন নিশাত।