গফরগাঁওয়ে বালুর ড্রামট্রাক উল্টে হেলপার নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুর ড্রামট্রাক উল্টে গিয়ে অপু মিয়া (২০) নামের একজন হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় একটি বালুখলাতে এ ঘটনাটি ঘটে। সে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার ছোটআজলদী এলাকায় আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী একটি ড্রামট্রাক মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দিকে হোসেনপুর টু গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘীরপাড় এলাকায় একটি বালুখলাতে নামতে গিয়ে ড্রামট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার অপু মারা যায়।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!