গফরগাঁওয়ে কালেরকন্ঠের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় দৈনিক কালের কন্ঠ ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করা হয়।

কালের কন্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট।
আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগাইর ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ, গফরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, তফাজ্জল হোসেন, এইচ কবির টিটো, মিথুন,
কালের কন্ঠ সাংবাদিক নজরুল ইসলাম, শুভ সংঘের কোষাধ্যক্ষ অনিল রায়, গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, ব্যবসায়ী মেহেদী হাসান বাবুল, কামরুজ্জামান দানা ও উজ্জ্বল প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!