রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধায় জামতলা মোড় পৌরসভা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোবেল মাহমুদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শাখার নির্বাহী সভাপতি গোলাম মোহাম্মদ ফারুকী, আজিম উদ্দিন মাষ্টার, পৌর শাখার সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জল,
সদস্য মো. নুরুজ্জামান, সদস্য মাহতাবউদ্দিন উদ্দিন সাদেক প্রমুখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদারের জন্মদিন উদযাপন করেন মানবাধিকার কমিশনের সদস্যরা।