রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের জ্বালেশর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল মিয়া।
গফরগাঁও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানায়, পরিচয় লুকিয়ে সাজাপ্রাপ্ত আসামি মোঃ কামাল মিয়া আত্মগোপনে ছিলেন। এদিকে পুলিশের একটি দল তাঁকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। মঙ্গলবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর প্যারা মাউন্ট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী সাজাপ্রাপ্ত অবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পলাতক ছিল।