গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গত শনিবার সকালে স্থানীয় সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশে ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।