চুয়েটের ভিসি অফিসের ‘সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম।

শেয়ার করুন :

চট্টগ্রাম অফিস।।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর কার্যালয়ের “সহকারী রেজিস্ট্রার (সমন্বয়)” পদে যোগদান করেছেন জনাব মুহাম্মদ রাশেদুল  ইসলাম (রাশেদ পারভেজ)। আজ ৮ই জানুয়ারি (রবিবার) ২০২৩ খ্রি. পূর্বাহ্নে তিনি ‘সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা)’ পদ থেকে পদোন্নতি পেয়ে ‘সহকারী রেজিস্ট্রার (সমন্বয়)’ পদে যোগদান করেন। গত ৬ই ডিসেম্বর ২০২২ খ্রি. অনুষ্ঠিত চুয়েটের ১২৮তম সিন্ডিকেট সভার সুপারিশক্রমে তিনি এই পদে নিয়োগ লাভ করেন। উল্লেখ্য, জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম চুয়েটের “সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা)” পদে গত ২৭শে জুন ২০২২ খ্রি. (অপরাহ্ন) থেকে ৭ই জানুয়ারি ২০২৩ খ্রি. পর্যন্ত এবং “জনসংযোগ কর্মকর্তা” পদে গত ৩০শে মার্চ ২০১৭ খ্রি. থেকে ২৭শে জুন ২০২২ খ্রি. পর্যন্ত কর্মরত ছিলেন। প্রসঙ্গত, চুয়েটে যোগদানের পূর্বে রাশেদ পারভেজ দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার হিসেবে ২০১৪ খ্রি. থেকে মার্চ, ২০১৭ খ্রি. পর্যন্ত প্রায় তিন বছর সাংবাদিকতা করেন।

মুহাম্মদ রাশেদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০১৩ সালে প্রথম শ্রেণিতে বি.এস.এস. (অনার্স) এবং ২০১৪ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে এম.এস.এস. (মাস্টার্স) সম্পন্ন করেন। উল্লেখ্য যে, তিনি ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারী কৃষকের অবদানের স্বীকৃতি’ বিষয়ে প্রতিবেদনের জন্য ২০১৫ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্চাসেবী সংগঠন ‘অক্সফাম’ ও দেশিয় গণমাধ্যম গবেষণা সংস্থা ‘সমষ্টি’ কর্তৃক “অক্সফাম ফেলোশীপ-২০১৫” মনোনীত হন। এছাড়া চট্টগ্রামের পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদনের জন্য ওয়াচডগ বাংলাদেশ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সমন্বয় কমিটি কর্তৃক ২০১৬ সালের ২০ আগস্ট “সেরা প্রতিবেদক” হিসেবেও পুরষ্কার লাভ করেন। তিনি জার্মানির ডয়েচে ভেলে থেকে গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষণসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে পেশাগত ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারত ভিত্তিক আন্তর্জাতিক জনসংযোগ পেশাজীবী সংগঠন “পাবলিক রিলেশন্স কাউন্সিল অব ইন্ডিয়া” (PRCI) এর অধীন “ওয়ার্ল্ড কমিউনিকের্টস কাউন্সিল” (WCC) এর চট্টগ্রাম চ্যাপ্টারের নির্বাহী সদস্য, বাংলাদেশ জনসংযোগ সমিতির নির্বাহী সদস্য, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। এছাড়া মুহাম্মদ রাশেদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সহ-সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, রাঙ্গুনিয়ার উপজেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক  হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৩ সনের ১লা জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাইর মুহাম্মদ পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সাবেক চাকরিজীবী মো. আবদুল গফুর ও মনোয়ারা বেগমের কনিষ্ঠ সন্তান। #


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *